২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রতিমা ভাংচুর

সিরাজগঞ্জেন শাহজাদপুরে দুইটি মন্দিরের ১১টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার রাতে উপজেলার জামিরতা গ্রামের সার্বজনীন কালী ও হরি মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় তারা ২টি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।।

মন্দির কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা মন্দিরে রক্ষিত হরি, রাধা-কৃষ্ণ, কালী এবং শীতলা দেব-দেবীর মূর্তি ভাংচুর করে। এ সময় মন্দির চত্বরে থাকা ২টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।