২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার  চান্দিনায়  ট্রাক লরির  সঙ্গে সংঘর্ষে একটি  পিকআপভ্যানের  চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার রাত ২টার দিকে চান্দিনার  মাধাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান,  ঢাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক  মহীন (৪৫) , যাত্রী  নাসির উদ্দিন (৩৫) এবং চালকের সহকারী রানার মৃত্যু হয়।

মহীন নোয়াখালী চাটখিলের ছয়ানিটবগা গ্রামের সৈয়দ আহমেদের ছেলে এবং নাসির মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়ার বাসিন্দা।

দুটি গাড়িই জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন,  এ ঘটনায় একটি  মামলা হয়েছে।