চট্টগ্রামে মা- ছেলে-মেয়ে জীবন্ত দগ্ধ
চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়িতে আগুন লেগে দুই শিশু সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান জানান, বুধবার ভোর রাত ৩টার দিকে উপজেলার পাঁচপুকুরিয়া ইউনিয়নের লক্ষ্মীর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিলন নাথের স্ত্রী সুমি নাথ (২৫), তাদের তিন বছরের মেয়ে বর্ষা নাথ ও দেড় বছরের ছেলে শ্রাবণ নাথ।
এ ঘটনায় মিলনসহ তার চার ভাই দিলীপ, রতন, তপন ও বাবুলের ঘরও ভষ্মীভূত হয়েছে। দগ্ধ হয়েছেন নিয়তি নাথ, শাবলী রাণী নাথ, অমিত নাথ ও সুমি নাথ নামে এক কিশোরী।
ফাইল ছবি
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা না গেলেও রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, মিলনদের পাঁচ ভাইয়ের পরিবার পাশাপাশি ঘরে বসবাস করতেন।
স্থানীয় উপজেলা নির্বাহী করমকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
