পর্যটন স্পটে ডাকাতির ঘটনায় আটক ২
কক্সবাজারের হিমছড়িতে ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতি পাড়া থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মিজানুর রহমান (২২) ও মিজানুর রহমান (৩৮)।
এ ব্যাপারে দায়ের করা মামলায় এ দুজনকে আটক করা হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
