২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

নিহত রহমত আলীর (৬০) বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

পটিয়া থানার ওসি মফিজ উদ্দিন জানান, রোববার রাত আড়াইটার দিকে পটিয়ার ঘোষেরহাট বাজারের একটি দোকানের ভেতরে রহমতকে (৬০) মারধরের পর কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত আবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহমত।

তবে রহমত ওই দোকানের মালিক না কর্মচারী ছিলেন- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, দোকানে চোর ঢোকার পর ভেতরে ঘুমিয়ে থাকা রহমত জেগে উঠলে ওই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।