২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

আখাউড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 10:08 AM

Updated : 23 Aug 2022, 07:20 PM

আখাউড়া রেল জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল মোতালেব জানিয়েছেন, লাইন মেরামতের পর সোমবার সন্ধ্যা ৭টায়  ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া অতিক্রম করে। ট্রেনটি কুমিল্লার রাজাপুরে আটকা পড়েছিল।

এরপর আটকে পড়া অন্যান্য ট্রেনও একে এক গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।

সকাল সাড়ে ৮টার দিকে কন্টেইনারবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ সাতটি ক্যারেজ আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনে  লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার অমৃত লাল জানান, দুর্ঘটনার পর বেলা ৯টার দিকে আখাউড়া থেকে একটি এবং লাকসাম থেকে আরো একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।

গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন বাজারের ব্যবসায়ী রতন পারভেজ জানান, স্টেশনে ঢোকার পরপরই চট্টগ্রামগামী কন্টেইনার ট্রেনটির উঞ্জিনসহ সাতটি বগির চাকা লাইন থেকে বেরিয়ে যায় এবং দুটি বগি উল্টে যায়।

লাইনচ্যুত ক্যারেজগুলো সরিয়ে লাইন মেরামতের পর আবার ট্রেন চলাচল শুরু হয়।