শেরপুরে প্রতিমা ভাংচুর
শেরপুর শহরে রোববার ভোরে একটি দুর্গা মন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে দুর্বত্তরা।
নারায়ণপুরে মিতালী সংঘের দুর্গা মন্দিরে এ হামলার সময় মন্দিরের কাছে রাখা একটি মালবাহী পিকআপ ভ্যানও ভাংচুর করে তারা।
মন্দির কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র দাস জানান, সকালে ঘুম থেকে উঠার পর তিনি দেখতে পান মন্দিরের লক্ষ্মী প্রতিমাটি কে বা কারা বেদি থেকে তুলে নিয়ে সামনের রাস্তায় আছড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে।
মন্দিরের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মালবাহী পিকআপ ভ্যানও ভাংচুর করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
