ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হযেছেন। আহত হন পাচঁজন।
দাঁতমণ্ডল গ্রামে শনিবার বিকালের এ সংঘর্ষে নিহত হয় ওই গ্রামের জুয়াদ মিয়ার ছেলে মো. খালেক মিয়া (১৫)। খালেক নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
নাছিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেদির হাওড়ের ৭৭ একর জায়গা নিয়ে শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের পক্ষে সৈয়দ এমাদ মিয়া ও দাঁতমণ্ডল গ্রামবাসীর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এর জেরে সকাল ১১টায় দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে হাওড়ের জমি দখল করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় পাচঁজন আহত হয়।
বিকালে আবার সৈয়দ এমাদ মিয়ার সমর্থকরা দাঁতমণ্ডল গ্রামে হামলা করলে ঘটনাস্থলে খালেকের মৃত্যু হয়।
