২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ট্রাক খাদে, নিহত এক

বান্দরবানের রুমা উপজেলায় ‍ট্রাক খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত হন মো. মোস্তাক (৫৫)। আহত মো. শাব্বির আহম্মেদকে (৩২) রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রুমা থানার ওসি মো. জাকির হোসেন জানান, বেলা ১২টার দিকে দুর্গম পাহাড়ি এলাকা থেকে কাঠবাহী একটি ট্রাক রুমা উপজেলা সদরে আসছিল।

বাসত্লাং ও মুলপি পাড়ার মাঝখানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ৫শ’ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোস্তাকের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।