২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরী থেকে একটি ছিনতাইকারী চক্রের প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

গ্রেপ্তার দুজনের মধ্যে কাদের (৩০) ওরফে বরিশাইল্যা কাদের ছিনতাইকারী চক্রের প্রধান। আর নজরুল (২৮) তার সহযোগী।

শনিবার ভোরে নগরীর বন্দর থানার মনসুর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি বন্দুক, দুটি চাপাতি ও একটি ছুরিসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জাহেদুল বলেন, ছিনতাইকারীদের বহনকারী অটোরিকশাটিকে নগরীর কর্ণেল হাট এলাকায় ধাওয়া দিলে মনসুর মার্কেট এলাকায় গিয়ে এটা উল্টে যায়। তখন দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও অস্ত্রসহ অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।”

কাদেরের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, এই চক্রটি নগরীর কাস্টমস মোড়, পিসি রোড, আগ্রাবাদ এক্সেস সড়ক, অলঙ্কার মোড় ও এ কে খান এলাকায় ছিনতাই করে থাকে। ভোর বেলায় সড়ক ও বাস কাউন্টারসংলগ্ন এলাকায় যাত্রীরা থাকে ‘টার্গেট’।