২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছে আরো একজন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শুক্রবার রাতে উপজেলার গোরক্ষনাথপুরে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দীন ভোগু (৬৫) সদর উপজেলার দিননাথপুর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, হাফিজ উদ্দীনের সঙ্গে একই এলাকার যদুর জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধ মীমাংসার জন্য পাশের গোরক্ষনাথপুর গ্রামের একটি আম বাগানে আলোচনার সময় যদুর লোকজন হঠাৎ করে হাফিজ ও সুফল সরকারের উপর হামলা চালায়।

এতে হাফিজ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত সুফলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শনিবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছে।