ভাঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হযেছেন। আহত হন তিন জন।
শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবী-সদরদী এলাকায় এ দুর্ঘটনায় নিহত নিরোধ বৈদ্য (৪০) ভাঙারি ব্যবসায়ী। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামে।
আহতরা হলেন একই গ্রামের ভরত (৩৫), দীনবন্ধু (৫০) ও বাবুল (২৫)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি শাহরিয়ার হাসান জানান, রাজৈর থেকে ভাঙারি বোঝাই একটি পিকআপ ভ্যান ভাঙ্গার দিকে যাচ্ছিল। কৈডুবী-সদরদী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপ যাত্রী চার ব্যক্তি গুরুতর আহত হন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরোধকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরান জানান, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
