চবি ‘ঙ’ ইউনিটের ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের (ঙ ইউনিট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষায় ৭৪ দশমিক ৮৭ থেকে ৫৬ দশমিক ২৬ নম্বর প্রাপ্তদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ পরীক্ষা হবে।
এই ১৩৪ জনের মধ্যে ১১৭ জন শেষ পর্যন্ত আইন অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.cu.ac.bd) এবং টেলিটক মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে জানা যাবে।
