কড়াইল বস্তিতে শিশুকে ‘পিটিয়ে হত্যা’
রাজধানীর বানানী এলাকার কড়াইল বস্তিতে ছয় বছর বয়সী একটি মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
বনানী থানার এসআই ফরিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে তরিকুল ইসলাম রাজু (১৯) নামে এক তরুণের ঘরে জুলেখা নামের শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
“গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু বলেছে, সে জুলেখাকে পিটিয়ে হত্যা করেছে। তবে এর কারণ এখনও স্পষ্ট নয়।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
