২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নসিমন চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভদ্রকোল গ্রামে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর সড়কে এ দুর্ঘটনায় নিহত আছিয়া খাতুন (৮) উপজেলার রাউতান গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

আছিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, আছিয়া ভদ্রকোল গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকাবাসী নসিমনটি আটক এবং আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।