২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সাইফুল বারী

এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 12:27 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  সাইফুল বারীর প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ বেতারের শাহবাগ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

এছাড়া, বাদ যোহর রমনা থানা জামে মসজিদে, দুপুর আড়াইটায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে ও বিকেল তিনটায় কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাইফুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য সচিব মর্তুজা আহমেদ, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও বিটিভির মহাপরিচালক ম. হামিদ গভীর শোক জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর শেষ করে সাইফুল বারী ১৯৫৭ সালে অ্যাসোসিয়েটেড প্রেসে সাংবাদিকতার শুরু করেন। ১৯৬৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন পাকিস্তান রেডিওতে।

বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচার কর্র্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।

সাইফুল বারী ১৯৩৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।