ওমরাহ পালনে বৃহস্পতিবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী
ওমরাহ পালন করতে বৃহস্পতিবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।
ওমরাহ পালন শেষে শনিবার রাতে সরকার প্রধান দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রেসসচিব।
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা ওমরাহ পালনে তার সঙ্গে থাকবেন।
