পিরোজপুরে প্রতিমা ভাংচুর
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে ঘোষেরহাট বাজার সংলগ্ন শ্রী শ্রী করুনাময়ী মন্দিরে রক্ষিত দুর্গা প্রতিমার ভাংচুরের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাতেই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু ও জিয়ানগর থানার ওসি নাছির উদ্দিন মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাজারের লোকজনের কাছ থেকে প্রতিমা ভাঙার খবর পেয়ে রাতেই পুলিশকে খবর দেয়া হয় বলেও জানান তারা।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে।
