২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুর্ঘটনায় কিশোর নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে টেম্পো উল্টে এক কিশোর নিহত হয়েছে। আহত হন তার বড় ভাই।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দৌলতপুর থানা বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত হাসিব (১২) ও আহত নাজির (২৭) তারাগুনিয়া থানা মোড়ের মানিক আলীর ছেলে।

নাজিরকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি আব্দুল খালেক জানান, রাত ১১টার দিকে নসিমনে করে দুই ভাই গুনিয়া যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নছিমনটি উল্টে যায়। এতে আহত দুই ভাইকে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে হাসিবের মৃত্যু হয়।