২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৫

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের লিফট ছিঁড়ে পাঁচজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনায় আহতরা সবাই রোগীর দর্শনার্থী। এরা হলেন পারুল বেগম (৬৩), নুরুন্নাহার বেগম, আব্দুল হামিদ মিয়া, আসলাম হাওলাদার ও নিলুফা বেগম।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আলম জানান, গুরুতর আহতদ পারুল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

লিফট চালক মো. রাজিব জানান, লিফটটি পাঁচজন ধারণক্ষমতা সম্পন্ন হলেও নিষেধাজ্ঞা না মেনে পাঁচ তলা থেকে আটজন দর্শনার্থী ওঠেন।

৪০ বছরের পুরানো লিফটি তৃতীয় তলায় পৌঁছামাত্র ছিঁড়ে নিচে পড়ে যায়।