২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

গাইবান্ধা রেল স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনায় নিহত মন্নু মিয়ার (৪৫) বাড়ি পলাশবাড়ী উপজেলা মনোহরপুর ইউনিয়নের তালুকঘরা গ্রামে।

গাইবান্ধা রেলস্টেশন মাস্টার আব্দুল ওয়াহেদ মণ্ডল জানান, দিনাজপুর থেকে শান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা রেলস্টেশন থেকে বোনারপাড়ার  উদ্যেশ্যে রওনা হয়।

“এ সময় আউটার সিগনালের কাছে মন্নু মিয়া ট্রেনের নিচে লাফিয়ে পড়ে।”

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি সাইদুর রহমান জানান, মন্নু অনেক দিন থেকেই মানসিক রোগে ভুগছে।

পুলিশ লাশ উদ্ধার করেছে। এ নিয়ে রেলওয়ে থানায় মামলা হয়েছে।