২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমায় আ. লীগ নেতা নিহত

যশোরের অভয়নগরে বোমাহামলায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 12:46 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

নিহত জাহিদুল ইসলাম বিশ্বাস শুভরাঢ়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিকিরঘাটে তার ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

অভয়নগর থানার ওসি আব্দুল সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিকিরঘাট এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন জাহিদুল। এ সময় এক দল দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে বোমাহামলা চালায়।

একটি বোমা জাহিদুলের মাথায় লেগে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তিনি মারা যান বলে ওসি জানান।

কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।