২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত ও আ. লীগের সংঘর্ষ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিএনপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 10:16 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার দুপুরে আলেকজান্ডার বাজারে এ সংঘর্ষ চলাকালে গোলাগুলি, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

আহতদের আলেকজান্ডার স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকতার হোসেন জানান, হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আলেকজান্ডার বাজারে মিছিল করার সময় যুবলীগকর্মী সাদ্দাম হোসেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন।

ওই সময় হরতালকারীরা সাদ্দামের মোটরসাইকেলটি ভাংচুর এবং তাকে মারধর করে।

এরপর আওয়ামী লীগ ও  যুবলীগের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া করলে সংর্ঘষ বেধে যায়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালায়।