পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বসছে সরকার
পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতা প্রশমনে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার।
গত কয়েকদিনে অস্থিরতার মধ্যে আশুলিয়ার সব কারখানা মালিকরা বুধবার বন্ধ রাখার পর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এই বৈঠক ডেকেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে এই বৈঠকে ৫৫টি শ্রমিক সংগঠনের নেতারা থাকবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বুধবার আশুলিয়ার সব কারখানা বন্ধ থাকলেও সাভার ও গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়ছে।
সাভারে হেমায়েতপুরে দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হওয়ার পর ওই এলাকার প্রায় ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর সদর উপজলোর কাশিমপুর ও কোনাবাড়ি এলায় সংর্ঘষে আহত হয় অন্তত ৩৫ জন। এসব এলাকার ৪০টির মতো পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে র্কতৃপক্ষ।
