২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মুদি ব্যবসায়ীর ট্রাক পুড়ালো দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক মুদি ব্যবসায়ীর একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

সোমবার রাত ১১টায় উপজেলার মৌখড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাখা ট্রাকটিতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কারণে মৌখড়া বাজারের ব্যবসায়ী আজাহার আলী ফকির তাঁর ট্রাকটি স্থানীয় স্কুল মাঠে রাখেন।

রাত ১১টার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দিলে ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে যায়।

“খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কাউকে সনাক্ত করা যায়নি,” বলেন তিনি।

তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্রাকের মালিক ব্যবসায়ী আজাহার আলী ফকির বলেন, কেউ হিংসাবশত কাজটি করে থাকতে পারে।

ট্রাকটি পুড়ে যায়ায় তার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।