২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের বাঁশখালি উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে শিবিরকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন মাসুদ (২৮) উপজেলার শেখেরখিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

বাঁশখালি থানার এসআই আল-আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় চাম্বল বাজার এলাকায় কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, স্থানীয় শিবিরকর্মী আবদুর রহিম, মালেক ও রিপনের নেতৃত্বে সাত-আট জন যুবক তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত  জানিয়ে এসআই আল-আমীন বলেন, হামলাকারীরা গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের ওপর ও সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলার ঘটনায় করা মামলার আসামি। 

আহত মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।