২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির ৭ নেতাকর্মী আটক

হরতালে নাশকতার অভিযোগে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকাল ৭টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।

মিছিলকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পর টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে গাজীপুর মহানগরীর ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোহেলকে আটক করা হয়। 

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সকালে সদর উপজেলার নগরপাড়া এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় নেতা মো. হযরত আলী ও কর্মী সালেহ আহমদকে আটক করা হয়েছে।

এছাড়াও সোমবার রাতে জয়দেবপুর থানা পুলিশ দুজনকে এবং কালিয়াকৈর থানা পুলিশ দুজনকে আটক করে।