২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার বাড়িতে লাল গোলাপ হাতে শফিক রেহমান

নিজের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন শফিক রেহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 12:57 AM

Updated : 23 Aug 2022, 07:16 PM

সোমবার বিকালে ‘জি নাইন’র সদস্যদের নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাড়িতে যান এই সাংবাদিক।

বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আজ আমার প্রতিষ্ঠান জি নাইনের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য আমি লাল গোলাপ ও খাবার নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছি।”

রাজনৈতিক কোনো আলোচনা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে হয়নি বলে শফিক রেহমান জানান।

বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তারের পাশাপাশি খালেদা জিয়ার বাড়িতে পুলিশ বাড়ানো নিয়ে বিএনপির সমালোচনার মধ্যে তার সঙ্গে দেখা করতে গেলেন শফিক রেহমান।

সোমবার শফিক রেহমানের পরে  কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আব্দুল মান্নান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।