২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় হাতবোমায় দম্পতি আহত

বিরোধী দলের হরতালে রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় আহত হয়েছেন এক দম্পতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 12:19 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

সোমবার রাত ৮টার দিকের এই ঘটনায় আহতরা হলেন আহসান আহমেদ (৩৫) ও আফরোজা আক্তার সুমি (২৮)।

তাদের প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হয়। সোয়া ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, উত্তরা মাসকট প্লাজা শপিং সেন্টারের সামনে ছিলেন ওই দম্পতি। হঠাৎ দুর্বৃত্তরা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটালে স্প্লিন্টার দুজনের শরীরের বিভিন্ন স্থানে বেঁধে।

আহসান একটি সোয়েটার কারখানায়, সুমি একটি বায়িং হাউজে কাজ করেন।

হরতালে ঢাকাসহ বিভিন্ন স্থানে বোমাবাজি হচ্ছে। এতে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। 

পুরনো খবর:

হাছান মাহমুদের চট্টগ্রামের বাড়িতে হাতবোমা নিক্ষেপ
১৫ ঘণ্টায় পৌনে ৪শ’ বোমা উদ্ধার