২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাছান মাহমুদের চট্টগ্রামের বাড়িতে হাতবোমা নিক্ষেপ

পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের চট্টগ্রামের বাড়িতে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:31 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া মৌসুমী আবাসিক এলাকার ওই বাড়িতে তখন মন্ত্রী ছিলেন না। তবে তার মা অ্যাডভোকেট কামরুন নাহার ছিলেন।

বিরোধী দলের হরতালের মধ্যে সোমবার রাত পৌনে ৯টার দিকে ছুড়ে মারা হাতবোমা বাড়ির উঠানে বিস্ফোরিত হয় বলে মন্ত্রীর তার ব্যক্তিগত সহকারী এনায়েতুর রহিম জানিয়েছেন।

তবে চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত মন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।