২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ৩১টি দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অাগুনে ৩১টি দোকান পুড়ে গেছে। এ সময় দুটি মোটরসাইকেলও ভস্মীভূত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার ভোররাতে তোরাবগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড হয়। আগুন নেভাতে গিয়ে দুব্যক্তি আহত হন বলে দমকল বাহিনী জানিয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. সুলতান মাহমুদ জানান, লক্ষ্মীপুর ও রামগতির ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের আগে জানা যাবে না বলে তিনি জানান।

আগুন নেভাতে গিয়ে আহত দুব্যক্তিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এস আলম ট্রেডার্সের মালিক শাহ আলম, ভাই ভাই স্টোরের মালিক মহিউদ্দিন জানান, লক্ষ্মীপুর ও রামগতির দমকল বাহিনীর দুটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুঘন্টায় চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে এস আলম ট্রের্ডাস, ভাই ভাই স্টোর, রড সিমেন্ট, মুদি ও কাপড়ের দোকানসহ ৩১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।