২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিচারকের বাসায় ককটেল নিক্ষেপ

ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের পর এবার চট্টগ্রাম মহানগর দায়রা জজের সরকারি বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার রাত পৌনে ৮টার দিকে নগরীর প্রবর্তক মোড় সংলগ্ন পাঁচলাইশ আবাসিক এলাকায় মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের বাসার মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করা হয়।

এটি বাসার গেইটের সামনে বিস্ফোরিত হয় বলে জানান মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এসময় বিচারক বাসার ভেতরেই ছিলেন।

তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ওসি এস এম আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলন্ত কোন গাড়ি থেকে ফটকের সামনের রাস্তায় ককটেলটি ছোড়া হয়। সেখানে বিচারকের গাড়ি রাখা ছিল। তবে তার কোন ক্ষতি হয়নি।

এর আগে সন্ধ্যায় নগরীর খুলশী এলাকায় ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুরনো খবর:

চট্টগ্রামে ভারতীয় ভিসা অফিসের সামনে বিস্ফোরণ