ফরিদপুরে প্রতিবন্ধীদের স্কুলে বিস্ফোরণ, আহত ২
ফরিদপুর শহরে রোববার দুপুর সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
রাজবাড়ী রাস্তার মোড়ে বিদ্যালয়ে এ ঘটনায় আহত হয় তৃতীয় শ্রেণির ছাত্র ও রাজবাড়ীর পাংশার রুস্তম আলীর ছেলে হুমায়ূন কবির (১২) এবং মাদারীপুরের কালকিনির মো. আনোয়ার হোসেনের ছেলে রায়হান ব্যাপারী (১০)।
হুমায়ূনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল প্রাথমিক তদন্তে তা জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।
“এর কিছুক্ষণ পর বিদ্যালয় ভবনের পেছনে বিকট আওয়াজ শুনে গিয়ে দেখি বোমার আঘাতে আহত হয়ে হুমায়ূন ও রায়হান কাতরাচ্ছে,” বলেন তিনি।
এখানে বোমাটি কিভাবে এল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী সাংবাদিকদের জানান, স্থানীয় কিছু যুবক ওই বিদ্যালয়ের পেছনে বোমা বানানোর কাজ করছিল। এ সময় হঠাৎ একটি বোমা ফেটে যায়।
