২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ মার্কেট থানার সামনে হাতবোমা বিস্ফোরণ

বিরোধীদলের হরতালের মধ্যে রাজধানীর নিউ মার্কেট থানার সামনেই একটি হাতবোমা ফাটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 03:39 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার লুৎফুল কবীর জানান, রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “দুর্বৃত্তরা একটি হাতবোমা ফাটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।”

এদিকে রাজধানী পল্লবী থানার আশেপাশে দুটি হাতবোমা বিস্ফোরণের খবর  শোনা গেলেও পল্লবী থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেননি।