২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবলীগ নেতা মাদকসহ আটক

নেত্রকোনায় জেলা যুবলীগের এক সহ-সভাপতিকে মাদকসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 10:24 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের আনন্দবাজার মোড় থেকে আট বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ মাইনুদ্দীনকে আটক করা হয়।

নেত্রকোনা মডল থানার ওসি এসএম মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইনুদ্দীন আনন্দবাজার রাস্তার মোড়ে ফেনসিডিলসহ দাঁড়িয়েছিলেন বলে ডিবি গোপনে খবর পায় পুলিশ। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।