২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মালয়েশিয়াগামী ২১ যাত্রী আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফে ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার টেকনাফ উপজেলার দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এলাকায় পৃথক এ দুই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান জানান, সাধারণ ডায়েরি (জিডি) করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, বেলা ১১টায় বিজিবির দমদমিয়া চেকপোস্টে চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী ১৫ জনকে আটক করা হয়।

এরা হলেন শহিদ রানা (২১), তাজ উদ্দিন (৩৫), শাহানুর (২৬), ওয়াজেদ আলী (২৭), নুরুজ্জামান (২০), মাহাবুব (১৬), মনু হোসেন (৪০), আলাল গাজী (২৫), রফিকুল (১৬), মিজান মিয়া (২৬), মো. সফিক (২৭), মো. শরীফুল (২৫), মো. সিদ্দিক (২৫), ইসলাম মোল্লা (৩৩) ও সোহাগ আলী (২১)।

এর আগে সকালে শাহপরীর দ্বীপের গোলাপাড়া থেকে আটক করা হয় ছয় জনকে।

এরা হলেন মো. মামুন (৩২), মো. তুলা শেখ (২৬), মো. শাহেদ কাজী (৪৫), মো. জরো কাজী (৪০), মো. আজিম কাজী (৩২) ও মো. আজাদ মল্লিক (৩২)।