২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পলিটেকনিক ছাত্র ‘খুন’

পাবনার চাটমোহর উপজেলায় এক পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার সকালে রেল বাজার এলাকার রতনপুর ব্রিজের নিচে আরিফুল ইসলাম বাপ্পির (২০) লাশ পাওয়া যায়। আরিফুল উপজেলার কুবেরদিয়ার গ্রামের আখের উদ্দিনের ছেলে।

তাকে শ্বসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে হাঁটার জন্য বাড়ি থেকে বের হলে তিনি আর বাড়ি ফেরেননি।

আরিফুল চাটমোহরের একটি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে।