লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আসাদউল্লাহ ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার আসাদউল্লাহর বিরুদ্ধে পুলিশ হত্যা, হামলাসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে পলাতক এই জামায়াত নেতাকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এই অভিযান চালানো হয় বলে জানান ওসি।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।
ওই ঘটনায় জামায়াত কর্মীদের হামলায় এক পুলিশ সদস্যও নিহত হন।
