২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর সংযোগ সড়ক কাজ উদ্বোধন ১২ নভেম্বর

আগামী ১২ নভেম্বর জাজিরা-শিবচর পয়েন্টে পদ্মা সেতুর সংযোগ সড়কের  নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

এছাড়া চলতি অর্থবছরেই মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে যোগাযোগ মন্ত্রী মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণাধীন এপ্রোচ সড়ক এলাকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ১১শ’ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর সংযোগ সড়কের  নির্মাণ কাজ উদ্বোধন করা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেবেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এপ্রোচ সড়ক ছাড়াও একই পাড়ে ২৪০ কোটি টাকা ব্যয়ে সার্ভিস এরিয়া এবং মাওয়ায় ২১০ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী জানান, মূল সেতুর টেন্ডারের শেষ তারিখ আগামী ৩ ডিসেম্বর। এরপর টেকনিকাল কমিটি বসে কার্যাদেশ দেবে।

এ সময় পদ্মা সেতু কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।