২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় সারবাহী কার্গো ডুবি

বাগেরহাটের মংলার পশুর নদীতে সোমবার রাতে একটি সারবাহী কার্গো ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:39 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বানিশান্তা এলাকায় একটি জাহাজ থেকে সার নামানোর সময় ওই জাহাজে ধাক্কা লেগে কার্গো এমভি বিপাশা-২ ডুবে যায়।

এতে প্রায় একশ’ মেট্রিকটন সার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে বলে কার্গো কর্তৃপক্ষ জানায়।

এমভি বিপাশা-২ এর মাস্টার খলিলুর রহমান জানান, রাত আটটার দিকে এমভি ওয়েস্টার্ন স্টোন নামের মরক্কোর পতাকাবাহী একটি জাহাজ থেকে টিএসপি সার আনতে মংলা বন্দরের হারবাড়িয়ার এক নম্বর বয়ায় যান তিনি।

জাহাজ থেকে সার নামানোর এক পর্যায়ে নদীতে জোয়ার এলে হঠাৎ কার্গোর দড়ি খুলে জাহাজে ধাক্কা লেগে কার্গোটির তলা ফেটে যায়।

“তখন আমি ফেটে যাওয়া কার্গোটি রক্ষা করতে সার না তুলে তীরে ওঠার চেষ্টা করি। মংলার বানিশান্তা এলাকায় পৌঁছার পর কার্গোটি পানির নিচে তলিয়ে যায়,” বলেন তিনি।

মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার খান মোহম্মদ আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্গোটি উদ্ধারের চেষ্টা চলছে।