২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কৃষককে কুপিয়ে খুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার সকালে উপজেলার চার কিলোমিটারের প্রশিক্ষণ টিলা এলাকায় এ ঘটনায় নিহত হন শাহাজাহান (৪৫)।

বাঘাইছড়ি থানার ওসি রফিকউল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে চার কিলোমিটারের প্রশিক্ষণ টিলা এলাকায় নিজ বাগানে কাজ করছিলেন শাহাজাহান। এ সময় ওই এলাকার আব্দুল শহীদ সেখানে গিয়ে শাহাজাহানের সঙ্গে জায়গা-জমি নিয়ে তর্কাতর্কি করে। এক পর্যায়ে শহীদ ধারালো অস্ত্র দিয়ে শাহাজাহানকে কূপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শাহাজাহানকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়ার সময় দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে শহীদকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।