২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্টারনেটে নেতাদের নামে কুৎসা রটালে শাস্তি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতা-নেত্রীদের নামে কুৎসা রটালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ হবে বলে সতর্ক করেছেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 12:16 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “কেউ যদি জাতীয় নেতা, নেত্রী ও গুণীজনদের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার, কুৎসা, বানোয়াট এবং দেশবিরোধী প্রচারণা চালায়, তা হবে দণ্ডনীয় অপরাধ।”

সংসদের চলতি অধিবেশনেই ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধিত হয়ে অপরাধের পরিসর ও শাস্তির মাত্রা বাড়ানো হয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পর্যায়ে ১টি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।