আশুলিয়ায় মামলা, বিএনপির ৪৯ জন আসামি
সাভারের আশুলিয়ায় বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার গভীর রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদের করা এ মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও বাসে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
১৮ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। এরপর দুটি বাসে আগুন দেয়া হয়।
