২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় শিশু নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মিয়ার বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ র্দূঘটনায় নিহত সিয়াম কুমিল্লার হারুন-অর-রশীদের ছেলে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বিকাল ৩টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিয়াম নানা বাড়িতে বেড়াতে এসে সড়কের পাশে খেলছিল। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।