২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বোমা ফাটিয়েছে ছাত্রদল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার ছাত্রদল তিনটি হাতবোমা ফাটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১০/১৫ জন নেতাকর্মী গোলচত্বরে হরতাল হরতাল বলে স্লোগান দিতে থাকে।

এই সময় তারা পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন চাইলেই যে কেউ ক্যাম্পাসে এসে বিস্ফোরণ ঘটাবে, এটা মেনে নেয়া যায় না। প্রশাসনের এ ধরনের ছাত্র নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সদস্য আসাদ খান সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের সমর্থনে এটি ছিল তাদের শান্তিপূর্ণ কর্মসূচি।