২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় প্রত্যাশিত হয়নি: মঈনুদ্দীনের আইনজীবী

বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দীনের আইনজীবী সালমা হাই টুনি বলেছেন, তারা প্রত্যাশিত রায় পাননি। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রোববার এ মামলার রায় ঘোষণা করে।

রায়ে বলা হয়, একাত্তরের বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগের সবগুলোতেই তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।

যুদ্ধাপরাধের দায়ে দুই আসামিকেই ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

রায়ের পর মুঈনুদ্দীনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবি সালমা হাই বলেন, “এ রায় প্রত্যাশিত হয়নি।”

Image
চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান

চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান

আপিল করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “এটা আমাদের হাতে নেই। তারা দেশে নেই। তারা এসে রায়ের কপি নিয়ে যদি আপিলে যায় তাতে প্রত্যাশিত রায় পাব বলে আশা করছি।”

পলাতক আশরাফুজ্জামান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে, আর মুঈনুদ্দীন যুক্তরাজ্যে। মুক্তিযুদ্ধের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যা করেন।