মাহিদ্র কমবিভা দেবে এয়ারটেলের ভ্যালু অ্যাডেড সেবা
– মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ তাদের ভ্যালু অ্যাডেড সার্ভিস পরিচালনার দায়িত্ব দিয়েছে মাহিদ্র কমবিভাকে।
মাহিন্দ্র কমবিভা টেলিকমিউনিকেশন অপারেটরদেরকে বিভিন্ন রকমের ভ্যালু অ্যাডেড সেব দিয়ে থাকে।
বুধবার এয়ারটেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি এয়ারটেল ও মাহিন্দ্র কমবিভার মধ্যে তিন বছরের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
এ চুক্তি অনুযায়ী মাহিন্দ্র কমবিভা এয়ারটেলকে এমএসডিপি, ইউএসএসডি, বিএমজি ও ডি-বিল ভিএএস সুবিধা প্রদান করবে।
