২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাটদী-বঙ্গেশ্বরদী গ্রামের ঋষিপাড়া সর্বজনীন মন্দিরে নির্মাণাধীন পাঁচটি প্রতিমা ভাঙা হয়।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, প্রতিমা ভাঙার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সেখানে পুলিশের টহল অব্যাহত আছে।

মন্দির কমিটির সভাপতি রতা ঋষি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুর্বৃত্তরা মন্দিরের কাত্যায়াণী, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত-পা ভেঙে ফেলে।

আগামী ৮ নভেম্বর থেকে কাত্যায়াণী পুজা উপলক্ষে প্রতিমা নির্মাণ কাজ চলছিল।