২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে মোবাইলে কুরুচিপূর্ণ ছবি, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীকে জড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে কুরুচিপূর্ণ ছবি ছড়ানোর অভিযোগে নীলফামারীর ডোমারে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার গভীর রাতে ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা এলাকার সাহেব আলীর ছেলে আব্দুল আজিজ (৩২) এবং ডোমারের মেলা পাঙ্গা এলাকার সাইদুল ইসলাম ছেলে নুর আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়।

ডোমার থানার ওসি কফিল উদ্দীন বলেন, আজিজ, নুর এবং মেলা পাঙ্গা এলাকার তহমিজার রহমানের ছেলে তপন (২৪) এসব  ছবি মোবাইলে এলাকাবাসীর মধ্যে ছড়াচ্ছিল।

এলাকাবাসী আজিজ ও নুরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে উপ-পরিদর্শক মোকাররম হোসেন তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

তপন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান ওসি।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।