চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বালুছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত হন বিকাশ পাল (৩৫) হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার মৃত হরিমোহন পালের ছেলে। আর আহত আবদুস শুকুর (৩৫) একই এলাকার আবদুস সালামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বালুছড়া এলাকায় একটি হিউম্যান হলার (রেইঞ্জার) দুজনকে চাপা দেয়। তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।
গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান বায়েজিদ থানার কনস্টেবল নাজিম উদ্দিন।
উপজেলার পূর্ব চাম্বল মিঠা পাড়া এলাকার বাসিন্দা আবু শরীফ (৫০) নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তার ছেলে রবিউল ইসলাম (১৮) ও ভাতিজা মো. ফারুকও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হিরক কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু শরীফের মৃত্যু হয়।
রবিউল ও ফারুক চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
